হারিয়ে যাচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী ‘চুঙ্গা পিঠা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩
মৌলভীবাজার: শীত এলেই যে বিশেষ এবং ব্যতিক্রমী পিঠাটির কথা মনে আসে তার নাম ‘চুঙ্গা পিঠা’। এটি বৃহত্তর সিলেট অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ।
এক সময় সিলেটের গ্রামগুলোতে এই বিশেষ পিঠাটির ব্যাপক রেওয়াজ ছিল। কিন্তু কালের বিবর্তনে তা আজ অনেকটাই হারিয়ে যেতে বসেছে।
শীতের আমেজে উৎসব আর আনন্দের মাত্রা বাড়াতে এ পিঠার জুড়ি নেই। প্রবাসী অধ্যুষিত এ অঞ্চলের প্রবাসীরা শীত মৌসুমে বাড়ি এলে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। কারণ এই পিঠার ঘ্রাণ, স্বাদ আর ব্যতিক্রমী আয়োজন মন কাড়ে সবার।
এ পিঠা তৈরির উপকরণও অনেকটাই সহজ। উল্লেখযোগ্য উপকরণ মাত্র চার পদ। খড়, বিন্নি চাল ও চালের গুড়া আর বাঁশ। এই চার পদের উপকরণগুলো সংগ্রহ করেই সন্ধ্যার পর থেকেই শুরু হয় পিঠা তৈরির কার্যক্রম। বাড়ির আঙ্গিনায় বিশেষ পদ্ধতিতে তৈরি হয় এই চুঙ্গা পিঠা। সব উপকরণ প্রস্তুত হলে ডাক পড়ে পিঠার আয়োজন, পিঠা তৈরি আর খাবার। এসব কাজেই সরব বাড়ির ছোট-বড় সবাই। দলবেঁধে নানা গল্প আড্ডায় আর উৎসব আমেজে অংশ নেন সবাই।
শীতের রাতে খড়ের আগুনে বিশেষ পদ্ধতিতে তাপ দেওয়া হচ্ছে বাঁশের ভেতরে থাকা পিঠার। আর বাড়ির ছোট-বড় সবাই খড় কুটের আগুনের চার পাশে গোল হয়ে শীত তাড়াতে তাপ নেন আগুনের।
বলাই বাহুল্য, এমন একটি বিশেষ পিঠা তৈরির আয়োজনের মধ্য দিয়ে বছরে অন্তত একটি বার আত্মীয়-স্বজনসহ এলাকার সবার সাথে যোগসূত্রতা ও আত্মীয়তার বন্ধন হয় সুদৃঢ়। কিন্তু নানা কারণে এই ঐতিহ্য আর ধরে রাখা সম্ভব হচ্ছে না। এর অন্যতম কারণ, চুঙ্গা পিঠা তৈরি করতে যে প্রধান উপকরণটির প্রয়োজন তা আজ অনেকটাই বিলুপ্তির পথে। এই উপকারণটি হারিয়ে যেতে বসেছে প্রকৃতি থেকে। চুঙ্গা পিঠা তৈরির প্রধান উপকারণটির নাম ‘ঢলু বাঁশ’। 
তারপরও কোনোমতে ঠিকে আছে হাওর ও পাহাড় ঘেরা এ অঞ্চলের ঐতিহ্য শীতে চুঙ্গা পিঠার রেওয়াজ। শীত এলেই স্থানীয় বাজারগুলোতে এখন মাঝে মাঝে চোখে পড়ে পাহাড়ি ঢলু বাঁশ বিক্রির পসরা। আগেকার দিনের মতো দোকানিরা ঢলু বাঁশের বড় পরিসরের পসরা না বসালেও এবছর অল্প করে হলেও এরকম বাঁশ বিক্রি হচ্ছে মৌলভীবাজার জেলার কুলাউড়া,জুড়ী বড়লেখা ও কমলগঞ্জের স্থানীয় বাজারগুলোতে।
ঢলু বাঁশ বিক্রেতা রহিম মিয়া জানান, পাহাড়ে আর আগের মতো নেই পিঠা তৈরির ঢলু বাঁশ। বাজারগুলোতে হাতে-গোনা কয়েকজন বিক্রেতা হলেও ক্রেতার সংখ্যা বেশি। তাই বিক্রেতারা পসরা সাজানোর আগেই বিক্রি হয়ে যাচ্ছে এসব বাঁশ। আমরা সারাদিন বন থেকে বনে ঘুরে ১০-১৫ আটি (এক আটিতে ২০টি পিঠা তৈরির বাঁশ থাকে) বাঁশ সংগ্রহ করতে হিমশিম খাই। আগে ১ থেকে ২ ঘণ্টায় পাহাড় থেকে ২০টি ঢলু বাঁশ সংগ্রহ করতে পারতেন। এখন নানা কারণে পাহাড়ি বাঁশ, গাছ আর বন উজাড় হওয়ায় তারা মৌসুমেও প্রতিদিন তা বাজারে বিক্রির জন্য নিয়ে বসতে পারি না।
এক কুঁড়ি একই আকার ও আয়তনের বাঁশ (২০টি পিঠা তৈরির বাঁশ) বিক্রি করেন ৫-৭শ টাকা। পৌষ সংক্রান্তির সময় এক কুড়ি ঢলু বাঁশ ৭শ থেকে ৮শ টাকায় আমরা বিক্রি করি বলে জানান এই বাঁশ বিক্রেতা।
চুঙ্গা পিঠা তৈরি প্রসঙ্গে ওই বাঁশ বিক্রেতা বলেন, কলাগাছের কান্ডের দুটি টুকরো অথবা ইট কিংবা মাটি দিয়ে বিশেষ চুলা তৈরি করে তার উপরে বাঁশের চুঙ্গাগুলো সাজিয়ে রাখতে হয়। তারপর খড়ের আগুনে ভালোভাবে চুঙ্গাগুলো পুড়িয়ে নিলেই চুঙ্গাটি পিঠাতে পরিণত হয়। পিঠা তৈরি হয়ে গেলে মোমবাতির মতো সাদা অংশ চুঙ্গার ভেতর থেকে পিঠা আলাদা হয়ে যায়। আগুনে পোড়ানো চুঙ্গাটি ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে হাত দিয়ে কিংবা ছুরি দিয়ে আখের ছাল ছাড়ানোর মতো ছিলে নিতে হবে। ছাল ছাড়ানো হয়ে গেলে মিলে কাঙ্ক্ষিত সেই সুগন্ধযুক্ত বাঁশে পিঠা চুঙ্গা।
সিলেট বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জিএম আবু বকর সিদ্দিক বাংলানিউজকে বলেন, আমাদের জুড়ী উপজেলার কয়েকটি বাঁশবহালে এই প্রজাতির বাঁশ এখনো টিকে আছে। আমরা নিরন্তর চেষ্টা করে চলেছি ঢলু বাঁশসহ অন্যান্য প্রজাতিগুলোকে টিকিয়ে রাখতে। যাতে কখনোই ওই প্রজাতিগুলো নিশ্চিহ্ন না হয়। তবে আশার কথা হলো, সিলেটের ঐতিহ্যবাহী চুঙ্গা পিঠার কথা মাথা রেখেই আমরা জুড়ী এবং বড়লেখা উপজেলায় কিছু বাঁশমহলে নতুন করে ঢলু বাঁশের প্লান্টেশন (চাষাবাদ) করেছি।
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- বিশ্ব বাবা দিবস আজ
বাবা নামের বটবৃক্ষের প্রতি শর্তহীন শ্রদ্ধা - যে নারীর নামে হলো আম্রপালী
- হোস্টেলে মেয়েরা যে নিষিদ্ধ কাজ করে!
- গাড়ির টায়ার কালো হয় কেন?
- হোস্টেলে মেয়েরা যে নিষিদ্ধ কাজ করে!
- উত্তেজক ট্যাবলেটে ঝুঁকছে যুবক-যুবতীরা
- রাত গভীর হলেই শ্বশুরের অন্য মতলব!
- ভবন নির্মাণে কী কী ছাড়পত্র লাগে?
- চারদিকে ‘ছেলেধরা’ ‘গলাকাটা’ আতঙ্ক!
- এসি কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন
- ১৫ আগষ্ট বাঙ্গালী জাতির একটি কলংকিত অধ্যায়
- উড়ন্ত বিমানের ভেতর নোয়াখালীর তরুণের অনৈতিক কাজ!
- হালিম ব্যবসায়ীর আয় মাসে লাখ টাকা!
- বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে নতুন টেলিভিশন প্রভাতী টিভি
- কপালে টিপ থাকায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে বহিষ্কার!
